রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সন্ধ্যায় সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও বৈঠক করবেন। তবে পশ্চিমবঙ্গ সহ ভোটমুখি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে থাকবেন না। নির্বাচনী আচরণ বিধি লাগু থাকায় এই ব্যবস্থা বলে সরকারি সূত্রে জানা যায়।
সূত্রের খবর, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যগুলির সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইস্রায়েলের যৌথ আক্রমণের প্রেক্ষিতে ভারত সব বহু দেশে যে প্রভাব পড়েছে , তা নিয়ে উদ্বিগ্ন সব মহলই। রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও বৈঠকে এই সব নিয়ে তিনি কথা বলবেন।
সূত্রের খবর, ভোটমুখি পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, অসম ও পুদুচেরির মুখ্য সচিবদের সঙ্গে কেন্দ্রের ক্যাবিনেট সেক্রেটারিয়েট এক পৃথক বৈঠক করবেন।

Be the first to comment