Punjabi Popular Influencer ম্যাড সান্ধু গুলিবিদ্ধ হয়ে নিহত

Spread the love

রোজদিন ডেস্ক: পঞ্জাবের জনপ্রিয় নেট প্রভাবী, মেক আপ শিল্পী ম্যাড সান্ধু শনিবার গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।। অমৃতসরের লোহারকা রোডে অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতি মোটর সাইকেলে এসে তাঁকে খুব কাছ থেকে গুলিতে ঝাঁঝরা করে উধাও হয়। ম্যাড সান্ধু তাঁর গাড়ি নিতে একটি দোকানে এসেছিলেন।
সূত্রের খবর, সমাজ মাধ্যমে জনপ্রিয়তার পাশে তাঁর অনেক সমালোচক ও ছিলেন।। তাঁর আসল নাম মধুসূদন, ম্যাড সান্ধু নামেই তিনি পরিচিত ছিলেন। শনিবার সন্ধ্যা ছ’টার সময় এই হত্যাকান্ডে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।
কংগ্রেস নেতা রাজকুমার ভারকা রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির জন্য আপ সরকারের তীব্র সমালোচনা করেন। মানুষের প্রাণ রক্ষায় ব্যর্থ মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের পদত্যাগ দাবি করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*