রোজদিন ডেস্ক: সাত বছরের সন্তান সহ ঝাড়্গ্রাম বেড়াতে গেছিলেন তরুণ দম্পতি।। শনিবার বেলপাহাড়ির ঘাঘরা জল প্রপাত দেখতে গিয়ে পা পিছলে জলে পড়ে যায় ছোট্ট ছেলে। তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেন মা প্রীতি দত্ত। নিমেষে প্রবল স্রোতে ভেসে যান তিনি।।ওখানে উপস্থিত অন্যদের সহায়তায় রাজদীপ দত্ত ছেলেকে উদ্ধার করতে পারলেও রাত অবধি স্ত্রী প্রীতির খোঁজ মেলেনি। খবর পেয়ে পুলিশ আসে। চলে উদ্ধার কাজ। সূত্রের খবর, বারুইপুর থেকে প্রায় ছত্রিশ জনের পর্যটক দলের সঙ্গে তাঁরা ঝাড়্গ্রাম বেড়াতে গেছিলেন। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় গভীর উদ্বেগ দেখা দেয়। ক্ষীণ হলেও সকলের আশা, প্রবল স্রোতে ভেসে যাওয়া প্রীতি দত্তর খোঁজ নিশ্চয়ই মিলবে।।

Be the first to comment