Question to CM, দুই পুত্রহারা মা কেন বিচার পেলেন না? : শুভঙ্কর সরকার

Spread the love

রোজদিন ডেস্ক: দুর্গা প্রতিমা কে টেনে হিঁচড়ে বিসর্জন দেওয়া যাবে না বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।। একে স্বাগত জানিয়েও দুই সন্তান হারা মা কেন বিচার পেলেন না প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।। জানতে চাইলেন কেন তাঁদের নিহত সন্তান দের বিচার না দিয়ে হাতে তুলে দেওয়া হোল নির্বাচনের মনোনয়ন পত্র?
এই দুই মা হলেন নন্দীগ্রাম উপ নির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানী রথ, অন্যজন হলেন অভয়ার মা রত্না দেবনাথ, যিনি এখন বিজেপি র বিধায়ক।
শনিবার শুভঙ্কর সরকার এক বিবৃতিতে এই সব প্রশ্ন তুলে বলেন, কেন মুখ্যমন্ত্রীর নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের হত্যারহস্য এখন ও অজানা?
এমনকি যে মৃন্ময়ী মূর্তির জন্য মুখ্যমন্ত্রীর এত উদ্বেগ, তিনি কেন নন্দীগ্রামের হাঁস চরা খাল সংস্কারের নামে খাল পাড়ের মানুষ দের ঘর বুলডোজার দিয়ে ভেঙে দিলেন? মৃন্ময়ী দুর্গা মায়ের মত জীবন্ত চিন্ময়ী মায়েদের দুঃখ, বেদনা দরদ দিয়ে অনুভব করার জন্য তিনি মুখ্যমন্ত্রী র উদ্দেশ্যে আর্জি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*