Birati Incident, সিপিএমের আক্রান্ত রাই অভিযুক্ত! ছাত্র নেতা গ্রেফতার হয়ে জেলে!

Spread the love

রোজদিন ডেস্ক: শুক্রবার বিরাটিতে এস এফ আই এর সমাবেশে আক্রমণের পর সেখানে আক্রান্ত দের ই গ্রেফতার করেছে পুলিশ। এমন ই অভিযোগ করেছে এস এফ আই, সিপি এম ও। গ্রেফতার হওয়া ছাত্র নেতা আকাশ কর কে দুদিনের জেল হেফাজত দিয়েছে আদালত। এর প্রতিবাদে, আকাশ করের মুক্তির দাবিতে আগামী সোমবার কেন্দ্রীয় মিছিলের ডাক দিয়েছে এস এফ আই। তাদের অভিযোগ, সমাবেশে হামলাকারীদের পুলিশ আটক করার পর ই ছেড়ে দিলো, অথচ তাদের আক্রান্ত নেতাকেই জেল খাটতে হচ্ছে!
সিপিএম নেতা সুজন চক্রবর্তী এর তীব্র নিন্দা করে বলেছেন, বিজেপি তাঁদের, কমবয়সী দের ভয় পাচ্ছে। লুম্পেন রা বিজেপি চালাচ্ছে বলে তিনি তোপ দাগেন। রাজ্যে বিজেপি জমানায় বুলডোজার সহ সব অন্যায়ের বিরুদ্ধে তাঁরা ই একমাত্র পথে আছেন, আন্দোলন করছেন।
ছাত্র নেতা আকাশ করের গ্রেফতার, বিভিন্ন এলাকায় তাঁদের কার্যালয়ের ওপর হামলা,দখল করা ইত্যাদির প্রতিবাদে শুক্রবার রাত থেকেই সরব হয়েছে সিপি এম। এইদিন ও তা চলে। আগামী তে তাঁরা আরও বড় আন্দোলনে যাবেন বলে সুজন চক্রবর্তী সহ নেতারা হুঁশিয়ারি দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*