SRFTI , রবিবার ফের আশান্তির আশঙ্কা! পড়ুয়া দের চিঠি অশ্বিনী বৈষ্ণব কে!

Spread the love

রোজদিন ডেস্ক: রবিবার হিন্দু জাগরণ মঞ্চের সভা নিয়ে উদ্বিগ্ন এস আর এফ টি আই এর পড়ুয়া রা। এই প্রতিষ্ঠানের কাছেই কট্টর হিন্দুত্ব বাদী দের সভা র অনুমতি যাতে না দেওয়া হয়, সেই মর্মে পড়ুয়া দের সংগঠনের পক্ষে শনিবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কে চিঠি দেওয়া হয়। গত রবিবার প্রতিষ্ঠানের ভিতরে এক অনুষ্ঠান নিয়ে রণক্ষেত্র হয় রাজ্যের এই নামী প্রতিষ্ঠান। রবিবার এর কাছে ফের হিন্দু জাগরণ মঞ্চের সভা নিয়ে উদ্বিগ্ন তাঁরা।
পড়ুয়াদের পক্ষে ব্লসম হাজারিকা, অমৃতাংশু সিং যাদব ও দিব্যাংশ কেন্দ্রীয় মন্ত্রী কে প্রতিষ্ঠানের নিরাপত্তা র দাবি সহ একাধিক বিষয়ে শনিবার চিঠি দিয়েছেন। তাঁরা এই সব নিয়ে মুখ্যমন্ত্রী র সঙ্গে কথা বলতে, প্রতিষ্ঠানের শান্তি, সম্প্রীতি রক্ষা নিশ্চিত করা সহ একাধিক বিষয়ে অশ্বিনী বৈষ্ণব কে আর্জি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*