দশে দশ

Spread the love
  1. মাদক সাম্রাজ্যের কুখ্যাত অপরাধী নবপ্রীত সিংকে তুরস্ক থেকে নিয়ে আসা হলো ভারতে। ভুয়ো পরিচয় তৈরি করে ‘নবাব ভির্ক’ নাম ও তুরস্কের নাগরিকত্ব নিয়ে আফগানিস্তান থেকে ভারতে হেরোইন ও মেথামফেটামিন পাচার চালিয়ে যাচ্ছিল ৩৪ বছরের নবপ্রীত।
  2. নবপ্রীতকে তুরস্ক থেকে ভারতে আনতে পারার ঘটনাকে ‘ঐতিহাসিক’ বলে এক্স-এ পোস্ট শেয়ার করেছেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, “আমাদের এজেন্সিগুলো ওকে খুঁজে বের করে ওর মিথ্যা পরিচয় ফাঁস করে দিয়েছে। তার পর ওদেশ থেকে এখানে আনার প্রক্রিয়া সফল ভাবে শেষ করেছে। মাদক পাচার ও অন্যান্য অপরাধে অভিযুক্ত নবপ্রীতকে আজ দেশে আনার পর ও এখন জেলে। সব এজেন্সিকে অভিনন্দন। ২০২৯-এর ডিসেম্বরের আগেই সব মাদক-চক্র ধ্বংস করতে মোদী সরকার বদ্ধপরিকর।”
  3. শনিবার সল্টলেকে ছিল ঐতিহাসিক ভারত-ব্রাজিল ম্যাচ। খেলা দেখতে উপস্থিত ছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ম্যাচ শেষের পর বড় ঘোষণা করলেন তিনি। জানালেন, মেসির ইভেন্টে বঞ্চিতদের উরুগুয়ে ম্যাচের জন্য ফ্রি টিকিট দেওয়া হবে।
  4. রাজ্যের পর্যটনের শো–কেস সাজানো হবে লন্ডনের পর্যটন উৎসবের মেলায়। লন্ডন ট্রাভেল মার্টে এই প্রথমবার যোগ দেবে পশ্চিমবঙ্গ। বিশ্বের ছ’টি বড় বড় দেশে যে পর্যটন উৎসব হয়, সেখানে পর্যায়ক্রমে পশ্চিমবঙ্গের কাউন্টার বসানো হবে।
  5. বেনাচাপড়াতে বামপন্থী আইনজীবী সেলের সদস্যদের গাড়িতে ভাঙচুর। জানা যাচ্ছে, কয়েকদিন আগে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল। তা পরিদর্শন করে ফেরার পথে আইনজীবী সেলের সদস্যদের গাড়িতে আক্রমণ হয়েছে বলে দাবি। ভাঙচুর করা হয়েছে চারটি গাড়িতে। আহত শামিম আহমেদ।
  6. জন্মের ২১ থেকে ৩০ দিনের মধ্যে নবজাতকের জন্ম ও জাতিগত শংসাপত্র। তার সঙ্গে আধার কার্ড অভিভাবকের হাতে একসঙ্গে তুলে দেওয়া হবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘পরিচয়’। রাজ্যের মধ্যে নজির গড়ে এমন উদ্যোগ প্রথম শুরু হলো মালবাজারে। শনিবার মালবাজার মহকুমা শাসকের দপ্তরে জলপাইগুড়ির জেলাশাসক অদিতি চৌধুরীর হাত দিয়ে ‘পরিচয়’ এর উদ্বোধন হয়।
  7. মঙ্গলবার রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন হতে চলেছে। ভোটগণনা হবে শুক্রবার। তার আগে আজ ভোট প্রচারের শেষ দিন।
  8. ইন্ডি জোটে যোগ দিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থলপতির দল তামিলাগা ভেত্রি কাজাগম (TVK)। শনিবার চেন্নাইয়ে তামিলনাড়ুর ইন্ডি জোটের দলগুলির বৈঠকে প্রথমবার অংশ নিল বিজয় থলপতির দল।
  9. পাঞ্জাবের অমৃতসরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের। মৃতের নাম ম্যাড সান্ধু। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। বাইকে করে এসে সান্ধুকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সান্ধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
  10. ফ্লাইদুবাই-কাণ্ডে এ বার মুখ খুলেছে সংযুক্ত আরব আমিরশাহি। ইজ়রায়েলের পরে তারাও এই ঘটনাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলে দাবি করেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে স্মিত মচ্ছরের উপরে আক্রমণকারী সহ-পাইলটের নাম। অভিযুক্তের নাম হামাম-আল হাম্মামি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*