TRAFFIC GUIDE: মহালয়ার আগে থেকে দশমী পর্যন্ত শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, থাকছে পার্কিংয়েও নিষেধাজ্ঞাTRAFFIC GUIDE: মহালয়ার আগে থেকে দশমী পর্যন্ত শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, থাকছে পার্কিংয়েও নিষেধাজ্ঞা

Spread the love

প্রতিবেদন: মহালয়ার আগে থেকেই কলকাতার একাধিক রাস্তা বন্ধ হতে চলেছে। পার্কিং নিয়েও এসেছে নিষেধাজ্ঞা। পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ অক্টোবর দুপুর থেকে ১৬ অক্টোবর ভোর পর্যন্ত যান নিয়ন্ত্রণ হবে। যেসব গাড়ি কুমোরটুলি থেকে প্রতিমা আনতে যাবে সেগুলিকে রবীন্দ্র সরণির দিকে যাওয়ার জন্য যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, রাজা নবকৃষ্ণ স্ট্রিট এবং অরবিন্দ সরণি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। প্রতিমা নিয়ে বেরোনোর সময় গাড়িগুলিকে মদনমোহন তলা, বাগবাজার স্ট্রিট এবং স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড হয়ে যেতে হবে। প্রতিমা আনতে যাওয়া গাড়ি ছাড়া অন্য সমস্ত পণ্যবাহী গাড়িকে রবীন্দ্র সরণিতে ঢুকতে দেওয়া হবে না ওই আট দিন। ওই রাস্তার পরিবর্তে গাড়িগুলিকে স্ট্র্যান্ড রোড, নিমতলা ঘাট স্ট্রিট, বিকে পাল অ্যাভিনিউ, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ এবং গিরিশচন্দ্র অ্যাভিনিউ দিয়ে যাতায়াত করতে হবে। এই সময়ে শোভাবাজার স্ট্রিট থেকে ডিসি ব্যানার্জি রোডের মধ্যবর্তী স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোডে সব ধরনের গাড়ি পার্কিং নিষিদ্ধ থাকবে। বিসর্জনের জন্যও দশমীর পর থেকে লক্ষ্মীর পুজোর আগে পর্যন্ত ঘাটগামী রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ থাকবে। যেখানে সেখানে পার্কিংয়েও নিষেধাজ্ঞা থাকবে। কালীঘাট চত্বর, গার্ডেনরিচ রোড, বাগবাজার রোড-সহ বিভিন্ন রাস্তায় যান চলাচলের ওপর নিয়ন্ত্রন থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*