এসআইআরে অসঙ্গতি, সিইসি-র সঙ্গে দেখা করতে সময় চাইলেন প্রদেশ কংগ্রেস সভাপতি

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে এসআইআরের পর ভোটার তালিকায় ব্যাপক অসঙ্গতি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে রাজ্যে। চলছে অশান্তি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (সিইসি) সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কেন রাজ্যের ভোটার তালিকায় লক্ষ লক্ষ মানুষের নাম বিবেচনাধীন, কেনই বা এত ভোটারের নাম বাদ গেছে, এই সব নিয়ে সিইসি-র সঙ্গে সরাসরি কথা বলতে চান তিনি। এর জন্য সময় চান। সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি এই খবর জানান।
প্রদেশ কংগ্রেস মনে করে নির্বাচন কমিশন এই রাজ্যকে নিশানা করে আমজনতাকে হেনস্থা করছে। তাঁরাই রাজ্যের আমজনতার প্রকৃত কন্ঠস্বর বলে দাবি কংগ্রেসের।
এই সব নিয়ে সিইসি জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলার সময় চেয়ে আর্জি জানিয়েছেন শুভঙ্কর সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*