বহরমপুর পুরসভার বিরোধী নেতা-সহ দুই কংগ্রেস নেতার বিরুদ্ধে নার্কোটিক মামলার তীব্র প্রতিবাদ

Spread the love

রোজদিন ডেস্ক :
বহরমপুর পুরসভার বিরোধী নেতা কংগ্রেসের হিরু হালদার ও দলের বিশিষ্ট নেতা শ্রীরাম সেনের বিরুদ্ধে নার্কোটিক ড্রাগ ও সাইকোট্রপিক সাবস্টেন্স আইনে (এনডিপিএস) মামলা করা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এর তীব্র প্রতিবাদ করেছেন। তাঁর অভিযোগ, সরকার ও শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে দাপটের সঙ্গে বিরোধী রাজনীতি করার জন্য তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। শাসক দলকে তীব্র আক্রমণ করে শুভঙ্কর সরকার বলেন, তৃণমূল ও বিজেপির স্কুলিং হল আরএসএস, এই কথা তাঁরা বহুদিন ধরেই বলছেন। প্রধানমন্ত্রী ও বিজেপির বিরোধিতা করলেই যেমন দেশজুড়ে বিরোধী নেতা-কর্মীদের কখনও দেশদ্রোহী, কখনও রাষ্ট্রদ্রোহী ইত্যাদি তকম দিয়ে মানলায় ফাঁসানো হয়, এখানেও এক ই করা হচ্ছে। তৃণমূলের বিরোধিতা করার জন্য বিরোধী কংগ্রেস নেতা কর্মীদের নানা মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তিনি হিরু হালদারের মত সাহসী কংগ্রেস নেতাদের জন্য গর্ব বোধ করেন। ইতিমধ্যে কোচবিহারে এর প্রতিবাদে আন্দোলন হচ্ছে। হিরু হালদার সহ কংগ্রেস নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না হলে তাঁরা সব থানার সামনে অবস্থান করবেন বলে হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য এনডিপিএস অত্যন্ত কঠোর আইন। সাধারণভাবে জামিন অযোগ্য হিসাবে বিবেচিত হয়। বহরমপুরে কংগ্রেসের দুই নেতার বিরুদ্ধে এই মামলা দেওয়ায় রীতিমত ক্ষুব্ধ দল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*