ফলতার পুনর্নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে

Spread the love

রোজদিন ডেস্ক : কঠোর নিরাপত্তার মধ্যে আগামী ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ফের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনে মোতায়েন করা হচ্ছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দ্রুত পরিস্থিতি মোকাবিলার জন্য থাকছে ৩৫টি কুইক রেসপন্স টিম। ভোট প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে প্রতি বুথে ওয়েব কাস্টিংয়ের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বুথের ভিতরে থাকবে দু’টি এবং বুথের বাইরে থাকবে আরও একটি ক্যামেরা।।নিরাপত্তার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রতিটি বুথে ন্যূনতম এক সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। অর্থাৎ প্রতিটি বুথে আটজন করে জওয়ান থাকবে। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ওয়েব কাস্টিংয়ের ট্রায়াল রান শুরু হবে। প্রশাসনের দাবি, কড়া নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনীর নজরদারি এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের মাধ্যমে ফলতা কেন্দ্রে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*