প্রাথমিকে বিজ্ঞানভিত্তিক পাঠক্রমের দাবি

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে কুসংস্কার মুক্ত, বিজ্ঞানভিত্তিক পাঠক্রমের দাবিতে সরব হোল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি।
সংগঠনের পক্ষে প্রাথমিক শিক্ষায় পাঠ্য ক্রম পরিবর্তনের দাবিতে এই কমিটির সভাপতির সঙ্গে দেখা করে দাবিপত্র পেশ করা হয়েছে। সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা বলেন, তাঁরা প্রথম ও দ্বিতীয় শ্রেণির খিচুড়ি বই “আমার বই”, তৃতীয় চতুর্থ শ্রেণির একই ধরনের “আমার পরিবেশ” বই পরিবর্তন করে বাংলা, ইংরেজি, অঙ্ক, অঙ্কন ইত্যাদি সব বিষয়ের জন্য পৃথক বই এর দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, বর্তমানে প্রাথমিক স্তরের পাঠ্য বইগুলিতে প্রগতিশীল, বিজ্ঞান ভিত্তিক, গনজাগরণের মনীষীদের নিয়ে লেখা, তাঁদের কথা প্রায় নেই বললেই হয়। কেন্দ্রর পদাঙ্ক অনুসরণ করে রাজ্যে ও যুক্তির চর্চাহীন অন্ধ জাতি গঠনে সরকার ব্রতী হয়েছে।
২০১৪ সালে রাজ্যে প্রাথমিক স্তরে শিশু শ্রেণি চালু হলেও তার কোন পাঠ্যক্রম এখন অবধি নেই।
এই সব কিছু নিয়ে ক্ষুব্ধ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি পাঠক্রম কমিটিকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি করেন। আনন্দ হাণ্ডা, আশিস দাস, বিকাশ নস্কর প্রমুখের নেতৃত্বে তাঁরা দাবিপত্র পেশ করেন।
পড়ুয়াদের বই-এ আগে গাছেরা হেঁটে চলে বেড়াত, ইত্যাদি নানা ধরনের অবৈজ্ঞানিক, ভিত্তিহীন কথা আছে, যা শিশুদের সংস্কারমুক্ত মনন গড়ে তোলার পক্ষে অন্তরায় বলে তাঁরা মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*