মকর সংক্রান্তিতে বাঙালি অস্মিতা কোথায়? প্রশ্ন শিক্ষক সংগঠনের

Spread the love

রোজদিন ডেস্ক : মকর সংক্রান্তিতে বাঙালি অস্মিতা, বাংলার সংস্কৃতি রক্ষিত হয়নি বলে অভিযোগ করলেন শিক্ষক সংগঠন ইউ ইউ পি টি ডবলিউ এ।
তাঁদের বক্তব্য, মকর সংক্রান্তির দিন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বহু জেলায় পিঠে পার্বণ ছাড়াও নানা রকম উৎসব পালিত হয়। যেমন টুসু, পুষনা ইত্যাদি। যা জঙ্গলমহল-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার কৃষিভিত্তিক জীবন দর্শনেরও দলিল। এই ছাড়া পড়ুয়াদের পিঠে খাওয়া তো আছেই।
তাঁরা এই দিনটিতে বিদ্যালয়ে ছুটি দেওয়ার জন্য বহুবার সরকারকে আর্জি জানিয়েও কোন ফল হয়নি। এর ফলে বহু সংখ্যক শিক্ষক-শিক্ষিকা তাঁদের সাবেক ঐতিহ্যমন্ডিত আচার অনুষ্ঠান, পরব ইত্যাদি পালন করতে পারেন না। পড়ুয়ারাও মকর সংক্রান্তির আনন্দ উপভোগে বঞ্চিত হয়।
সংগঠনের মুখপাত্র বলেন, রাজ্য সরকার শুধু মুখেই বাঙালি অস্মিতা, সংস্কৃতি রক্ষার কথা বলে, আদতে ঐতিহ্যর পাঠ তাদের মৌখিক ধ্বনি মাত্র। তাঁরা সরকারের এই ভূমিকার সমালোচনা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*