রোজদিন ডেস্ক : পাশ্চাত্যের দেশগুলিতে ঝড় তোলা এপস্টিন ফাইলে এই দেশেরও একাধিক ব্যক্তির নাম মিলেছে। তাঁরা সরকারি পদে থাকলে নৈতিক দায়বদ্ধতা থাকা উচিত বলে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী মনে করেন। বৃহস্পতিবার ওয়েনাদে তিনি বলেন, পৃথিবীতে সরকারি পদে থাকা যাঁর নামই এই ফাইলে আছে তিনি পদত্যাগ করেছেন। এই দেশে সেই দায়বদ্ধতা নেই বলে তিনি আক্ষেপ করেন।
নাম না করলেও তিনি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীকে নিশানা করছেন তা পরিস্কার, এপস্টিন ফাইলে নাম থাকায় কংগ্রেস তাঁর পদত্যাগ দাবি করেছে।
এখানে সরকার মনেই করে না জনসাধারণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা আছে জানিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, যদি কারও নাম ওই ফাইলে থাকে, তাঁর নৈতিক দায়িত্ব থাকা উচিত। হরদীপ পুরীকে নিশানা করে তিনি বলেন, “শুধু আপনার নাম না, যদি আপনি ওই ব্যক্তির (এপস্টিন) কার্যকলাপ জানেন, তারপরও তার সঙ্গে ই-মেল করেন, কথোপকথন করেন, বৈঠক ও করেন, আপনার দেশের মানুষের প্রতি কিছু নৈতিক দায়িত্ব তো থাকেই। ”
তিনি মনে করিয়ে দেন, বিশ্বের অন্যত্র, যাঁরই নাম এই ফাইলে আছে, মন্ত্রীরা, এমনকি রাজ পরিবারেরও, তাঁরা হয় গ্রেফতার হয়েছেন, তদন্ত হয়েছে বা পদত্যাগ করেছেন।
কিন্তু এখানে কারও কোন বিবেক ই নেই, এমন একজন ঘৃণ্য যৌন অপরাধী, তার সঙ্গে কথা বললে কিছু দায়বদ্ধতা তো থাকাই উচিত বলে তিনি মন্তব্য করেন।
কেরলে ছাত্রদের ( কংগ্রেসের) বিক্ষোভে স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জের আহত হওয়া নিয়ে প্রশ্নে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, তিনি কোন হিংসার পক্ষপাতী না।
২০২৪ সালে ভয়ংকর ভূমিধসে বিধ্বস্ত ওয়েনাদে ক্ষতিগ্রস্তদের রাজ্য সরকার ১৭০ টির বেশি বাড়ি করে দেওয়ায় খুশি তিনি। তবে এই কাজ আরও দ্রুত হোক তাই চান। উল্লেখ্য, রাহুল গান্ধী এই আসনটি ছাড়ার পর প্রিয়াঙ্কা গান্ধী উপ-নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেন।
রাজ্যের নাম বদল নিয়ে প্রশ্নে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, অন্যদের মত তিনিও খুশি। এই বিষয়ে তাঁর দলের এক সাংসদের বক্রোক্তি নিয়ে তাঁর কিছু জানা নেই বলেন।
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আর ও ভাল হওয়া দরকার বলে মন্তব্য করেন।

Be the first to comment