রোজদিন ডেস্ক :
রাজ্যের নতুন সরকার শিল্পকে শীর্ষ ক্ষেত্রে আনতে চায় বলে রাজ্যপাল আর এন রবি জানান। আজ বিধান সভায় বাজেট অধিবেশন উদ্বোধন করে রাজ্যের নতুন সরকারের বিভিন্ন দিকের ঢালাও প্রশংসা করেন তিনি। বলেন, যে সব জমি অব্যবহৃত আছে, তা পুনরুদ্ধার করে শিল্পের কাজে লাগানো হবে।
উপকূলীয় পরিবেশ, আন্ত রাজ্য পরিবহণ, মৎস্য চাষে গুরুত্ব দেওয়া হবে।
অশোকনগরেও এনজিসি-কে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
রাজ্যপালের ভাষণে প্রাক্তন সরকারের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ শোনা গেছে। নতুন সরকার এই স্বল্প সময়ে যে সব কাজ করেছে তা বলেন।
রাজ্যে কোন ভাবে থ্রেট কালচার চলবে না বলে জানিয়ে দেন রাজ্যপাল। বালি পাচারে কড়া পদক্ষেপের কথা বলেন৷
৩৬টি রেল প্রকল্পে জমি দেওয়া হয়েছে।রাজ্যে নতুন শিল্প আনতে সরকার উদ্যোগী বলে দৃঢ়ভাবে জানান।

Be the first to comment