রোজদিন ডেস্ক :
পাঁচ বছর আগে হুগলির পান্ডুয়ায় বিজেপি নেতাকে মারধরের অভিযোগ ছিল তাঁর নামে। শনিবার প্রাক্তন ফুটবলার রহিম নবির ভাই ফিরোজ নবি সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার আদালতে নিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষ তাঁদের লক্ষ্য করে চোর চোর ধ্বনি দেন। সূত্রের খবর, পাঁচ বছর আগে বিজেপি নেতা শেখ আব্বাস আলির ওপর চড়াও হয়েছিলেন তৃণমূল নেতা ফিরোজ নবি, শেখ শফিক ও তাঁদের দলবল। বিজেপি নেতার অভিযোগ, অভিযুক্তরা তাঁকে মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়, তিনি শ্রবণ শক্তি হারান। এই ছাড়া দুষ্কৃতিরা তাঁর টাকা, মোবাইল ইত্যাদিও ছিনিয়ে নেয়।
এতদিন পর পুলিশ মূল অভিযুক্ত ফিরোজ নবি, শেখ শফিক-কে গ্রেফতার করল।

Be the first to comment