রোজদিন ডেস্ক :
নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেব্দ্র প্রধানকে বরখাস্তের দাবি করলেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য তিনি বিজেপি আর এসএসএস অশুভ আঁতাতকে দায়ী করেন। এক ভিডিও বার্তায় বলেন, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তাঁর কিছু করার নেই বলে ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন। সংসদীয় কমিটির সুপারিশ ও অগ্রাহ্য করেছেন তিনি। কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে রাহুল গান্ধী বলেন, দেশের অন্তস্থলকে ধ্বংস করা হয়েছে। আরএসএস – বিজেপি ও তাদের লোকজন বিশ্ববিদ্যালয়, উপাচার্য, অধ্যাপকদের মধ্যে টাকা করতে ঘাঁটি করেছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। সবাই জানে এখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে জ্ঞান লাগে না, আরএসএস হলেই হয়। এই আদর্শ না থাকলে উপাচার্য হওয়া যায় না। এর জন্য দেশে ৮০ বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী এই নিয়ে নীরব। নয় তিনি এর দায় নিন, নাহলে ধর্মেন্দ্র প্রধান কে বরখাস্ত করুন বলে তিনি দাবি করেন।

Be the first to comment