রোজদিন ডেস্ক : আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি দেশের বস্ত্র শিল্পকে শেষ করে দেবে বলে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী উদ্বেগ ব্যক্ত করেছেন। আজ সমাজ মাধ্যমে এক বার্তায় কেন্দ্রকে তোপ দেগে তিনি বলেন, এই চুক্তি একটি ফাঁদ ছাড়া কিছু নয়। যা দেশের লক্ষ লক্ষ পরিবারকে কর্মহীন করে দেবে। কেন তাঁর এই আশঙ্কা, তা ব্যাখ্যা করে রাহুল গান্ধী বলেন, “১৮% বনাম ০%, আমায় ব্যখ্যা করতে দিন, কি ভাবে মিথ্যার মাস্টার প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা এই নিয়ে সংশয় সৃষ্টি করেছে! কিভাবে তারা দেশের তুলা কৃষক ও বস্ত্র রফতানিকারীদের বঞ্চনা করেছে! ”
এই বিষয়টি তিনি সংসদেও তুলেছিলেন, আমেরিকার বাজারে ভারতের পোশাকে ১৮% শুল্ক আরোপ করা হয়েছে, অথচ বাংলাদেশ কে বিশেষ ছাড় দিয়েছে। এর উত্তরে এক মন্ত্রী বলেন, যদি তাঁরা একই সুবিধা চান, তবে আমেরিকা থেকে তুলো আমদানি করতে হবে।
রাহুল গান্ধী দাবি করেন, আমেরিকা বাংলাদেশ কে এই সুবিধা দেওয়া য় তারা ওই দেশ থেকে তুলো আমদানি করবে, যা ইঙ্গিত দিচ্ছে ভারত থেকে তারা আর তুলো আমদানি বন্ধ করে দেবে৷
এই নীতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এটা এক রকম ফাঁদ ই হোল!! যা এখানে তুলো কৃষক, পোশাক রফতানি কারীদের শেষ করে দেবে!
এর আগে কেব্দ্রীয় শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করে বলেন, উনি ভুল ধারণা ছড়াচ্ছেন। কৃষক বন্ধু ভান করা কিছু কংগ্রেস নেতাদের ঘাড়ে বন্দুক রেখে এই সব প্রচার করছেন।

Be the first to comment