রোজদিন ডেস্ক : রাশিয়ার তেল কিনতে ভারতকে মার্কিন অনুমোদন নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও এই নিয়ে কেন্দ্রর বিরুদ্ধে একরাশ ক্ষোভ ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে রাহুল গান্ধী আজ বলেন, এইটি হল একজন ব্যক্তির (পড়ুন প্রধানমন্ত্রী), “কম্প্রোমাইজড এক্সপ্লয়টেসন “। আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির বিরুদ্ধে প্রথম থেকেই প্রতিবাদে সরব হয়েছেন রাহুল গান্ধী। লোকসভা সহ সর্বত্র এর বিরুদ্ধে জোরালো বক্তব্য রেখেছেন।
এবার ফের এই নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দাগেন তিনি।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও পৃথকভাবে বলেন, এপস্টিন ফাইল ও আদানিকে নিয়ে আমেরিকার ব্ল্যাকমেলের ফাঁদে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর ফলে দেশের জাতীয় সার্বভৌমত্ব ও কৌশলগত স্বশাসন এখন হুমকির মুখে পড়েছে।

Be the first to comment