রোজদিন ডেস্ক :
সিবিএসই-র দুর্নীতি র পর্দা ফাঁসের জন্য ১৮ বছরের তরুণ সার্থকের উচ্ছসিত প্রশংসা করলেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। সমাজমাধ্যমে সার্থকের হাতে হাত দিয়ে ছবি পোস্ট করে তিনি বলেন, মাত্র আঠার বছর বয়েস সার্থকের, কিন্তু ভাবনা, সাহস ও আদর্শে ও সব থেকে এগিয়ে।
সার্থক ও তার সহযোগী নিসর্গ যা করেছে,সারা দেশের বড় সংবাদ মাধ্যম, অনুসন্ধান কারী সাংবাদিক রা ও তা পারেনি। জাতির কাছে সিবিএসই ও সিওইএমপিটি-র যোগসাজস ওরা ফাঁস করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে এক হাত নিয়ে রাহুল গান্ধী বলেন, মোদিজি চান, দেশের তরুণরা রিল বানাক, পকোড়া ভাজুক, কোন প্রশ্ন যেন না করে৷ কিন্তু এই তরুণরা প্রশ্ন তুলেছে, তার উত্তর ও পেয়েছে।
তারা সিবি আই কে ও ছাড়িয়ে গেছে বলে উচ্ছসিত রাহুল গান্ধী মন্তব্য করেন। বলেন, এই তরুণ দের জয় আসলে সরকারের পরাজয়! এই হোল দেশের তারুণ্যের যথার্থ শক্তি, যারা কৌতুহলি, সচেতন, সতর্ক, খবর রাখে। মনে রাখতে হবে, দেশের ভবিষ্যৎ এই তরুণ রা কোন প্রতারণায় নত হবে না।

Be the first to comment