রোজদিন ডেস্ক :
ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চলতি মাসেই সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আজ নিউটাউনের দলীয় কর্মীদের প্রশিক্ষণসভায় তিনি জানান, এই মাসেই নিহতদের পরিবার প্রতি একজনকে নিয়োগপত্র দেওয়া হবে। এই সঙ্গে এককালীন ৫ লক্ষ টাকা সহায়তাও করা হবে।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ৩২১ জন বিজেপি কর্মী হিংসার বলি হন। বহুজনের ঘর বাড়ি সম্পত্তি নষ্ট করা হয়। অনেকে ঘরছাড়া হন। অভিযুক্তর কাঠগড়ায় তৃণমূল।
ক্ষমতায় এসে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থেকে সহায়তার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। আজ মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, এই মাসেই নিহত দের পরিবারকে তাঁদের দেওয়া প্রতিশ্রুতি পুরণ করা হবে।

Be the first to comment