পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, প্রধানমন্ত্রীকে তীব্র সমালোচনা রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
পশ্চিম এশিয়ার সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিকে কোভিড কালের সঙ্গে তুলনা করায় প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। আজ সংসদ চত্বরে দৃশ্যত ক্ষুব্ধ রাহুল গান্ধী বলেন, কোভিড কালে দেশ যে ভয়ংকর মর্মান্তিক সব ঘটনার সাক্ষী ছিল, প্রধানমন্ত্রী তা ভুলে গেছেন!! ওঁর এই ধরণের মন্তব্য খুব ই অসংবেদনশীল, মহামারীর সময় মানুষের দুঃখ কষ্টের কোন সীমা ছিল না৷ ওই সময় কতজন প্রাণ হারিয়েছিলেন, কত দুর্গতি, কষ্ট ভোগ করেছেন, ওঁর তা মনে নেই!!
সরকারের বিদেশ নীতির সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, এটি প্রধানমন্ত্রীর ব্যক্তি গত বিদেশ নীতি!! যা সার্বজনীন মজা (ইউনিভার্সাল জোক!) ছাড়া কিছু নয়! আন্তর্জাতিক ধারণার উল্লেখ করে তাঁর দাবি, ডোনাল্ড ট্রাম্প ঠিক জানেন মোদিজি কি পারেন আর কি পারেন না!
যদি প্রধানমন্ত্রী আপস করে থাকেন, তবে বিদেশ নীতিতেও আপস করা হয়েছে বলে রাহুল গান্ধী মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*