রাহুল সিনহা রাজ্যসভার বিজেপি প্রার্থী হচ্ছেন!

Spread the love

রোজদিন ডেস্ক : বিশিষ্ট বিজেপি নেতা, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা রাজ্যসভার প্রার্থী হচ্ছেন! নির্ভরযোগ্য সূত্রের খবর, রাজ্যসভার পঞ্চম আসনে বিজেপি তাঁকে প্রার্থী করছে। তৃণমূল ইতিমধ্যে চারটি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। বিধানসভায় সংখ্যার নিরিখে পঞ্চম আসনে বিজেপি প্রার্থীর জয়ী হওয়ার কথা। দল এবার রাহুল সিনহাকে প্রার্থী করতে আগ্রহী।
এর আগে রাজ্যে কয়েকবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় অধরা থেকেছে তাঁর। ২০২১ সালে তিনি হাবড়া থেকে প্রার্থী হয়েছিলেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আর প্রার্থী হননি।
এখন তিনি দলের অন্যতম জাতীয় সম্পাদক। সব কিছু ঠিক থাকলে রাহুল সিনহা এই রাজ্য থেকে রাজ্যসভার সাংসদ হবেন বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*