দেশকে বিক্রি করছেন? লজ্জা করে না? রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে শোরগোল সংসদে

Spread the love

রোজদিন ডেস্ক : আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করে কেন্দ্র দেশ বিক্রি করে দিচ্ছে বলে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ অভিযোগ করেন। বাজেটের ওপর বক্তব্য রেখে কেন্দ্রকে তিরতীক্ষ্ণ আক্রমণ শানান তিনি। বলেন, “আমরা এক বিপজ্জনক পৃথিবীর দিকে যাচ্ছি। এক যুদ্ধের ক্ষেত্রে।”
বাজেটে এই সব কিছুই নেই বলে তিনি মন্তব্য করেন।
বিরোধী নেতার এই সব বক্তব্য নিয়ে সভায় উত্তেজনা দেখা দেয়। সরকার পক্ষের সদস্যরা তাঁর বিরুদ্ধে হৈচৈ শুরু করেন।
কুখ্যাত এপস্টিন ফাইলে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী, অনিল আম্বানির নাম আছে। আদানির বিরুদ্ধে সমন থাকলেও গত ১৮ মাসে কেন্দ্র কোন ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর ওপর সরাসরি চাপ আছে। দেশের কৃষি, শক্তি নিরাপত্তা, প্রতিরক্ষা, তথ্য সব কিছু বিকিয়ে যাচ্ছে। চাপ না থাকলে কেউ এই সব করেন কিনা প্রশ্ন তোলেন।

বিরোধী নেতা আরও বলেন, প্রথমে আনেরিকার শুল্ক ছিল গড়ে ৩%, এখন তা ৬ গুণ বেড়ে ১৮% হয়েছে।আমেরিকার আমদানি ৪৬ বিলিয়ন ডলার থেকে বেড়ে ১৪৬ বিলিয়ন ডলার হয়েছে। আমেরিকার এই দেশের ওপর কোন দায়বদ্ধতা নেই, এখানকার গরিব কৃষকদের দুমড়ে মুচড়ে ওরা যাতে নিজেদের উন্নতি করতে পারে, সেই দরজা এই সরকার খুলে দিয়েছে বলে তিনি তোপ দাগেন।
কেন্দ্রকে আক্রমণ করে বলেন, এই ভাবে দেশকে বিক্রি করতে তাঁদের লজ্জা করে না? তাঁর এই সব বক্তব্য নিয়ে সভায় তুমুল হট্টগোল বাধে। এতে অবশ্য রাহুল গান্ধীকে দমানো যায়নি। তিনি তথ্য-সহ একের পর এক বিষয় তুলে সরকারকে বিঁধেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*