পিয়ালি :
তার প্রথম ফটোগ্রাফির এক্সিবিশন হয়, দিল্লির বিকানের হাউসে। নাম ছিল ডার্ক পারসেপশন। ছবি তোলা তার পেশা, নেশাও বটে। এবার জীবনচিত্রে কালারফুল পারসেপশন বা বর্ণময় রঙিন উপলব্ধির মুখোমুখি তিনি। এতক্ষন যার কথা বলা হচ্ছিল তার নাম রাইহান ভদ্র। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর দৌহিত্র। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ও ব্যবসায়ী রবার্ট ভদ্রর পুত্র।
রাইহানের বাগদান হচ্ছে আভিভার সঙ্গে। দিল্লি নিবাসী আভিভা বেগ নিজেও ফটোগ্রাফার ও প্রডিউসার।রাহুল গান্ধীর ভাগ্নে ভিজুয়াল আর্টিস্ট রাইহান ভদ্রর সঙ্গে ৭ বছর ধরে সম্পর্কে ছিলেন অভিভা।

রায়হান এবং আভিভা উভয়ের পরিবারই এই বিয়েতে রাজি। আংটি বিনিময় হয়েছে, রাজস্থানের রনথমবরে হবে বাগদান পর্ব। নতুন বছরে হবে শুভ পরিণয়।
রাইহান ও অভিভার বাগদান পর্ব নিয়ে সাজো সাজো রব। রাজস্থানের রণথম্বরে শুধু যে অভিভার শাশুড়ি মা প্রিয়াঙ্কা গান্ধী এবং শ্বশুরমশাই রবাট ভদ্র উপস্থিত তা নয়, মামাশ্বশুর রাহুল গান্ধী ও উপস্থিত। উপস্থিত বেগ পরিবার ও।রায়হান ও আভিভা ছোটবেলার বন্ধু। দুজনে ছোটবেলায় একই স্কুলে পড়াশুনা করেছেন। দুই বেয়ান অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধী এবং আভিভার মা নন্দিতা বেগও পুরনো বন্ধু। পেশায় ইন্টিরিয়ার ডিজাইনার নন্দিতা বেগ সম্প্রতি জাতীয় কংগ্রেসের সদর দপ্তর ইন্দিরা ভবনের ইন্টিরিয়ার ডেকোরেশন এর কাজ করেছেন। অভিবার বাবা ইমরান বেগ ব্যবসায়ী, যেমন রায়হানের বাবা রবার্ট ভদ্র ও একজন ব্যবসায়ী।
২৮ বছর পর গান্ধী পরিবারে সানাই বাজতে চলেছে।
১৯৯৭ সালে প্রিয়াঙ্কা ও রবার্ট ভদ্রের বিয়েতে শেষ বেজেছিল গান্ধী পরিবারের সানাই। যদিও ২০১১ সালে বরুণ গান্ধী বিয়ে করেছিলেন যামিনী রায়চৌধুরীকে।
২৯ আগস্ট ২০০০ রাইহানের জন্মদিন। সদ্য ২৫ এ পা রাখলেন তিনি। অনেকের মতে রায়হান শব্দটি এসেছে রোহন থেকে যার অর্থ কৃষ্ণ বা বিষ্ণু। আবার রায়হান শব্দের অর্থ হলো সুগন্ধ যা বিশুদ্ধতা ও আনন্দ বোঝায়। কোন মতে রায়হান হলো স্বর্গের ফুল যা পবিত্র।
আর আভিভা শব্দের অর্থ বসন্ত যা নতুন জীবন শুরুর কথা বলে। আভিভা রাইহানের নতুন জীবন ভরে উঠুক স্বর্গীয় ফুলের সুগন্ধে। সানাইয়ের সুরে আনন্দময় হোক দুজনের বিবাহিত জীবন।

Be the first to comment