টানাপোড়েন শেষে তৃণমূল প্রার্থী অ্যাথলিট স্বপ্না বর্মণকে বরখাস্ত করল রেল

Spread the love

প্রতিবেদন: টানাপোড়েন শেষ। উত্তরবঙ্গের রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনকে চাকরি থেকে বরখাস্ত করল ভারতীয় রেল। এর ফলে রাজগঞ্জে প্রার্থী হতে আর কোনও বাধা রইল না স্বপ্নার। গত কয়েকদিন ধরেই এই নিয়ে টানাপোড়েন চলছিল। হাইকোর্টে মামলাও করেছিলেন স্বপ্না। রেলের অভিযোগ, রেলে কর্মরত অবস্থায় তিনি তৃণমূলের সঙ্গে রাজনৈতিক কাজকর্মে জড়িয়ে পড়েছেন। যা শর্ত অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের সমান অপরাধ। রেলের তরফে ১০ দিনের মধ্যে তাঁকে উত্তর দিতে বলা হয়েছিল। তিনি উত্তর না দিয়ে হাইকোর্টের সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেন। সেই মামলায় রেল সাফ জানিয়ে দেয়, প্রার্থীপদ নিয়ে তাঁদের কোনও বক্তব্য নেই। কিন্তু রেলকে তাঁর বক্তব্য জানাতে হবে। এরপরও স্বপ্নার তরফে কোনও উত্তর দেওয়া হয়নি বলেই অভিযোগ। অবশেষে বেগতিক দেখে নিজের দোষ স্বীকার করে স্বপ্না রেলকে চিঠি দিয়ে নিজের ভুল স্বীকার করে নেন এবং চাকরি ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন। সেই সঙ্গে আগামিদিনে রেলের কোনও সুবিধা তিনি নেবেন না বলেও জানিয়ে দেন। এরপর দ্রুত তাঁকে বরখাস্ত করে রেল। এর ফলে স্বপ্নার প্রার্থী হতে আর কোনও আইনি বাধা রইল না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*