রেশন -আধার- এপিক কিছুই হবেনা? SIR ‘র আড়ালে NRC’র পরিকল্পনা করছে কেন্দ্র ; আক্রমণ মমতার

Spread the love

রোজদিন ডেস্ক,কলকাতা :- আজ মঙ্গলবার ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই SIR নিয়ে সাধারণ মানুষের করা প্রশ্ন গুলি তুলে কেন্দ্রের সরকারকে বিঁধলেন তিনি।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আধার কার্ড কে তৈরি করেছিল? ভারত সরকার, এপিক কার্ড কারা দিয়েছিল নির্বাচন কমিশন। কেন সেইগুলিকে মানা হবে না। এত কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়েছে, তা কী জলে চলে যাবে। রেশন-আধার -এপিক কার্ড হবে না। তা কি হবে? এটা কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে নিয়ে পরিকল্পনা মাফিকস গেম খেলছে। আমরা এটা মানব না।” এসআইআরের আড়ালে কেন্দ্র এনআরসির পরিকল্পনা করছে বলেও আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালবাসীকে পরামর্শ, “সবাই ভোটার তালিকায় নাম তুলবেন।”

উল্লেখ্য, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের মামলায় ইলেকশন কমিশন আধার কার্ডকে মান্যতা দিয়ে চায়নি। বাংলার এসআইআর হলে কোন কোন নথি দেখাতে তা নিয়ে আশঙ্কায় রয়েছে অনেক পরিবার। অনেকে প্রশ্ন তুলছে যে নথি খোদ কেন্দ্রীয় সরকার দিয়েছে, ইলেকশন কমিশন এপিক কার্ড দিয়েছে, সেগুলি প্রামাণ্য নথি হতে পারবে না কেন?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*