বাড়ল নিয়োগের বয়স সীমা, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে সরকারি চাকরির বয়স সীমা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দফতরের অডিট শাখার তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ ‘এ’ পদে নিয়োগের সর্বোচ্চ বয়স সীমা বাড়িয়ে করা হয়েছে ৪১ বছর। গ্রুপ ‘বি’ পদে তা বেড়ে হয়েছে ৪৪ বছর। আর গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ পদে নিয়োগের সর্বোচ্চ বয়স সীমা করা হয়েছে ৪৫ বছর। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যেসব পদে ইতিমধ্যেই ৪১ বছরের বেশি বয়স সীমা কার্যকর রয়েছে, সেখানে আগের নিয়মই বহাল থাকবে। পাশাপাশি, রাজ্য সরকারি সংস্থা, সরকারি কোম্পানি ও স্থানীয় স্বশাসিত সংস্থাগুলির ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের বাইরে হওয়া নিয়োগেও সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর ধরা হবে ১১ মে, ২০২৬ থেকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*