রোজদিন ডেস্ক: তাঁর ঘনিষ্ঠ, স্নেহ ও আস্থাভাজন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের বাড়ি গিয়ে চোখের জল সামলাতে পারলেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সন্ধ্যায় নৃশংস ভাবে নিহত তরুণ আপ্ত সহায়কের পারলৌকিক কাজে র দিন তাঁর শোকার্ত মায়ের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তাঁকে কথা দেন, এর বিচার হবেই। পরে তাঁর মা হাসিরানি রথ জানান, মুখ্যমন্ত্রী র ও চোখে জল ছিল। ওঁর ওপর তাঁর আস্থা আছে। ছেলের খুনের বিচার পাবেন বলে আশা আছে।
উল্লেখ্য, গত ৪ মে রাজ্যে পালাবদলের মাত্র দুদিন পর তাঁর মধ্যমগ্রামের বাড়ি থেকে কিছু দূরে গাড়ি থামিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয় প্রাক্তন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী র বিশ্বস্ত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ কে। ভাবী মুখ্যমন্ত্রী র আপ্ত সহায়ক কে খুনের ঘটনা য় দেশব্যাপী তোলপাড় ওঠে। এই ঘটনা য় তিন জনকে সিট গ্রেফতার করেছে। তদন্ত ভার গেছে সি বি আই এর হাতে।যদিও এই খুনের মাস্টার মাইন্ড কে এখন ও জানা যায় নি।।তদন্ত চলছে।

Be the first to comment