আজ সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্যে স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়া

Spread the love

রোজদিন ডেস্ক : আজ সোমবার থেকে শুরু হয়ে গেল স্নাতকস্তরে অনলাইনে কলেজে ভর্তি প্রক্রিয়া। বাংলার উচ্চশিক্ষা দফতরের পোর্টাল www.banglaruchchashiksha.wb.gov.in-এ অথবা সরাসরি https://wbcap.in এ গিয়ে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রার্থীর মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ও আবেদন করা যাবে ১ জুন পর্যন্ত। ভর্তির জন্য ফিও দিতে হবে অনলাইন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে। কেন্দ্রীয় পোর্টালে ৯ জুন কলেজ ও কোর্সভিত্তিক মেধাতালিকা এবং আসনসংখ্যা বরাদ্দের তালিকা প্রকাশ করা হবে। ১৫ জুন পর্যন্ত প্রথম দফার ভর্তি প্রক্রিয়া চলবে। এরপর ফাঁকা আসনের সংখ্যা অনুযায়ী ২০ জুন দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করা হবে। সেই প্রক্রিয়া চলবে ২৩ জুন পর্যন্ত। ২৭ জুন থেকে ৪ জুলাই তথ্য যাচাইয়ের জন্য শুধু কলেজে যেতে হবে। ৬ জুলাই থেকে শুরু হবে ক্লাস।একজন আবেদনকারী রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে সর্বাধিক ২৫টি কোর্সে আবেদন করতে পারবে। এই পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের একাধিক বিশ্ববিদ্যালয়-সহ মোট ৪৬০টি সরকারি ও সরকার পোষিত কলেজ ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকস্তরে ভর্তি হওয়া যাবে। এই পোর্টালের বাইরে থাকা প্রেসিডেন্সি কলেজের বিজ্ঞান ও কলা বিভাগেও ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে ১৮ মে। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*