“সারে জাঁহাসে আচ্ছা”, কলকাতায় এসে রাকেশ শর্মাকেই মনে করালেন শুভাংশু, ডুব দিলেন ফেলে আসা দিনের স্মৃতিতে

Spread the love

রোজদিন ডেস্ক : “সারে জাঁহা সে আচ্ছা”। মহাকাশ থেকে কেমন লাগছিল আমাদের দেশকে? জবাবে হুবহু কয়েক দশক রাকেশ শর্মাকে “কোট” করলেন মহাকাশ স্টেশনে কাটিয়ে ফিরে আসা একমাত্র ভারতীয় শুভাংশু শুক্লা। কলকাতায় পা দিয়ে সহাস্যে শুভাংশু জানালেন, এই চেনা উত্তরটা আগেও দিয়েছেন এবং তাঁর অনুভূতিও রাকেশ শর্মার চেয়ে আলাদা কিছু নয়।


বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছিলেন কলকাতায় কাটানো অতীতের দিনগুলোর কথা। বলছিলেন, এখানে আসাটা আমার কাছে একেবারেই নতুন নয়। আমি বিমানবাহিনীর কর্মী হিসেবে প্রশিক্ষণের জন্য অনেকদিন বারাকপুরের এয়ারবেসে ছিলাম। তখন এখানে অনেকদিন কাটিয়েছি। সেসবই ছিল খুব আনন্দের দিন।কলকাতায় এসে ভারতের মহাকাশ পরিকল্পনার কথা স্পষ্ট করে দিলেন নভশ্চর শুভাংশু। বুধবার মিউজিয়াম অফ অ্যাস্ট্রনমি অ্যান্ড স্পেস সায়েন্সের অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের নিজস্ব মহাকাশকেন্দ্র স্থাপন এখন স্রেফ সময়ের অপেক্ষা। আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে এটা হবেই। সেটা ২০৩০ না ২০৪০, বড় কথা নয়। মহাকাশ জয় বিকশিত ভারতের অন্যতম অঙ্গ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*