শ্বাসকষ্টের সমস্যায় আইসিইউতে ভর্তি মন্ত্রী সাধন পাণ্ডে

Spread the love

অসুস্থ রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে। শুক্রবার সন্ধে থেকে অসুস্থ বোধ করেন তিনি ৷ রাতে আরও অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আশঙ্কা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি ৷ এই মুহূর্তে হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।

এছাড়া জানা গিয়েছে শুক্রবারই তাঁর করোনা পরীক্ষা করানো হয়েছে ৷ করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । তৃণমূল বিধায়ক সাধন পান্ডের সিটি থোরাক্স পরীক্ষা করেছেন হাসপাতালের চিকিৎসকরা । দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত অসুখে ভুগছেন তিনি । এছাড়াও কিডনির সমস্যাও রয়েছে । ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ।

চলতি বছরের এপ্রিল মাসের শেষেও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন । শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল । চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও শ্বাসকষ্টের সমস্যা থেকে গিয়েছিল ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*