রোজদিন ডেস্ক :
বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হতে পারেন সন্দীপ চক্রবর্তী। এখন তিনি ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত। দক্ষ কূটনীতিক এই আই এফ এস আধিকারিককে ঢাকায় হাই কমিশনার করে পাঠানোর চিন্তা ভাবনা চলছে বলে জানা যায়। ১৯৯৬ এর আই এফ এস সন্দীপ চক্রবর্তী ২০১২ থেকে ২০১৫ সাল অবধি বাংলাদেশের ডেপুটি চিফ অফ মিশন হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
সূত্রের খবর, গত বছরের শেষ দিকে ঢাকায় হাই কমিশনার পদের জন্য তাঁর নাম বিবেচনাধীন কূটনীতিকদের তাকিকায় ছিল।
এখন প্রণয় ভার্মা বাংলাদেশের হাই কমিশনার পদে আছেন।আপাতত ওই দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়া অবধি তিনি এই পদে থাকবেন। ২০২২ সালের অক্টোবর থেকে তিনি এই দায়িত্বে আছেন। ২০২৪ সালে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের সম্পর্কে র টানাপোড়েনের সময় তিনি দক্ষতার সঙ্গে ভারসাম্য রাখার কাজ করেছেন।
সন্দীপ চক্রবর্তী পরবর্তী হাই কমিশনার হলে তাঁর ওপর বর্তমান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের গুরুদায়িত্ব বর্তাবে বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment