রোজদিন ডেস্ক : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবীন্দ্রনাথের “আমার সোনার বাংলা ” গাইলেই যে দেশদ্রোহিতার হুমকি দিয়েছেন, এর প্রতিবাদে সরব SFI। আজ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে এই সংগঠন। আগামীকালও তাঁরা এই কর্মসূচি পালন করবেন।
আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে “আমার সোনার বাংলা “, গানটি গেয়ে অসম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান তাঁরা। SFI এর রাজ্য সভাপতি প্রণয় কার্যী সহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন। আরএসএস – বিজেপি র বিভেদের রাজনীতি এতে প্রকাশ পেয়েছে বলে তাঁদের অভিযোগ। এরা কবিগুরুর বহুত্ববাদের ভাবনাকে ধ্বংস করতে চাইছে। এর বিরুদ্ধে সমগ্র পড়ুয়া সমাজ সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে লড়বে বলে এসএফআই জানিয়েছে।

Be the first to comment