রোজদিন ডেস্ক :
প্রবীণ এনসিপি ( পাওয়ারপন্থী) নেতা শরদ পাওয়ার অসুস্থ। আজ বিকেলে আচমকা তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাঁকে পুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর কন্যা সুপ্রিয়া সুলে সমাজ মাধ্যমে এই খবর দিয়ে জানান, ” বাবা পুণের রুবি হল ক্লিনিকে ভর্তি হয়েছেন। ” তাঁর কফের সমস্যা হচ্ছিল। তাঁর চিকিৎসার জন্য পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এখন তিনি স্থিতিশীল আছেন।
শরদ পাওয়ারের জন্য যাঁরা উদ্বেগ ও শুভেচ্ছা জানিয়েছেন, কন্যা সুপ্রিয়া সুলে তাঁদের ধন্যবাদ জানান।
রুবি হল ক্লিনিকের চেয়ারম্যান, কারডিওলজিস্ট পারভেজ কে গ্রান্ট জানান,শরদ পাওয়ার কে চিকিৎসক রা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
তাঁর বুকে ব্যথা, শ্বাসকষ্ট হচ্ছিল বলে জানা যায়।

Be the first to comment