INCREASE GST COLLECTION: জিএসটি আদায়ে বড় সাফল্য রাজ্যের, চলতি মাসে বাড়ল ১৭ শতাংশ

Spread the love

রোজদিন ডেস্ক : উৎসবের মরশুমে রাজ্যের লক্ষ্মীলাভ। পণ্য ও পরিষেবা কর বা জিএসটি আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে রাজ্যে। রবিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের অক্টোবরের তুলনায় এবার একই মাসে পশ্চিমবঙ্গে জিএসটি সংগ্রহ বাড়ল ১৭ শতাংশ। গত বছর যেখানে রাজ্যের সংগ্রহ ছিল ৫,১৭৫ কোটি টাকা, এ বার তা বেড়ে দাঁড়াল ৬,০৫৫ কোটি টাকায়। শুধু মাসিক হিসাবেই নয়, চলতি অর্থবর্ষের সামগ্রিক ছবিতেও রাজস্ব বৃদ্ধির প্রবণতা স্পষ্ট। এপ্রিল থেকে অক্টোবর, অর্থবর্ষের প্রথম সাত মাসে পশ্চিমবঙ্গের মোট এসজিএসটি সংগ্রহ হয়েছে ২৯,৬০৮ কোটি টাকা। গত অর্থবর্ষের একই সময়ে সেই অঙ্ক ছিল ২৭,১০৯ কোটি টাকা। অর্থাৎ সাত মাসে রাজ্যের এসজিএসটি আদায়ে প্রায় ৯ শতাংশ বৃদ্ধি হয়েছে। অর্থ মন্ত্রক অবশ্য জানিয়েছে, এগুলি প্রাথমিক পরিসংখ্যান। সংশ্লিষ্ট তথ্যের চূড়ান্ত যাচাই পর্ব শেষ হলে পরিসংখ্যানে সামান্য পরিবর্তন হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*