CM Suvendu Adhikari, বিরোধী দের পুরভোটে সাফ করা হবে,এস আই আর নিয়েও সরব

Spread the love

রোজদিন ডেস্ক: কলকাতা, হাওড়া সহ রাজ্যের আসন্ন পুর ভোটে বিরোধীদের সাফ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ হুঁশিয়ারি দেন। এইদিন বিজেপির
” গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও” কর্মসূচির সমাবেশে এই কথা বলেন তিনি।।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধী ইন্ডিয়া জোট যেভাবে ঐক্যবদ্ধ হয়ে তেড়েফুঁড়ে পথে নেমেছে, তার পালটা বিজেপি এই কর্মসূচি নিয়েছে বলে রাজনৈতিক মহল মনে করেন।

অনুপ্রবেশ কারীদের তোপ দাগার পাশে প্রাক্তন সরকার কেও কটাক্ষ করেন তিনি। দাবি করেন, দুর্নীতি, জামাতি রাজনীতির বিরোধিতায় দেশের মানুষ একজোট হয়েছেন। বিজেপি রাজ্যে বিধানসভা নির্বাচনে ২কোটি ৯২ লক্ষ ভোট পেয়েছে বলে জানান। বলেন, দুর্নীতি, পরিবারতন্ত্র ও তোষণের রাজনীতি কে টিকিয়ে রাখতে বিরোধী রা এখন এক হয়েছে। এই সভা থেকে আরশোলা, ছারপোকা জামাতি, দিমাগি নকশাল, টুকরে টুকরে গ্যাং ইত্যাদিদের উৎখাতের ডাক দেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*