সল্টলেকে শুটআউট, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তৃণমূল নেতা, পলাতক আততায়ীরা, তদন্তে পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক : সোমবার কালীপুজোর সকালে গুলি চলল সল্টলেকে। আততায়ীদের ছোঁড়া গুলি কপালজোরে লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত। সঙ্গে সঙ্গে তিনি এক আততায়ীকে ধরে ফেললে রিভলবারের বাট দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করে চম্পট দেয় আততায়ীরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে কেন এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।এলাকায় থাকা সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সোমবার সকালে সল্টলেকের ৩৮ নং ওয়ার্ডের ঘটনা। নির্মল দত্তের স্ত্রী আলোরানি দত্ত বর্তমানে কাউন্সিলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকালে দত্তাবাদের ওয়ার্ড অফিসে ছিলেন নির্মল দত্ত। পুরকর্মীদের কাজ তদারকি করছিলেন। অভিযোগ, সেই সময় দুই যুবক আসে এবং সামনে থেকে গুলি চালায়। যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে বেঁচে যান তিনি। যদিও আতঙ্কিত না হয়ে দুষ্কৃতীদের হাত ধরে ফেলেন নির্মলবাবু। কিন্তু দুষ্কৃতীরা তাঁকে বন্দুকের বাট দিয়ে সজোরে মাথায় আঘাত করে পালিয়ে যায়। জখম তৃণমূল নেতা জানিয়েছেন, প্রায় তিন রাউন্ড গুলি চলেছে। দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল। ফলে কাউকে চেনা সম্ভব হয়নি। বছরখানেক আগেও ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল তাঁকে৷ এমনই অভিযোগ করেন নির্মল দত্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*