রোজদিন ডেস্ক :
হোলির আনন্দ পর্যবসিত হল হাহাকারে। বিহারের পূর্ব চম্পারনে জলে ডুবে মর্মান্তিক ভাবে প্রাণ হারালো ৬ শিশু। মঙ্গলবার লোহারভাগা গ্রামের এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে এখন শোকের ছায়া।
পুলিশ সূত্রে প্রকাশ, জল ভরা গর্তে প্রথমে একটি শিশু স্নান করতে গিয়ে ডুবে যায়। অন্যরা তাকে বাঁচাতে গিয়ে আর উঠতে পারেনি। তাদের মধ্যে পাঁচটিই মেয়ে। খবর পেয়ে জেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ৬ জনের নিথর দেহ উদ্ধার করে। নিহতরা হল দীক্ষা কুমারী (১২), সোনাক্ষী কুমারী (৯), প্রিয়া কুমারী (৭), আরাধ্যা কুমারী ( ১১) ছোটি কুমারী (৮) ও প্রিন্স কুমার (১১)।
মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পুরো এলাকা। ছোট দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হোলির আনন্দ বদলে গেছে গভীর বিষাদ, সন্তানহারা পরিবারগুলির হাহাকারে।

Be the first to comment