তিস্তায় ডুবে মর্মান্তিক মৃত্যু সেনার

Spread the love

রোজদিন ডেস্ক : র‍্যাফটিং-এর প্রশিক্ষণ চলাকালীন খরস্রোতা তিস্তায় ডুবে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন সেনা জওয়ান রাজ শেখর। সোমবারের এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্য ও গভীর শোকের ছায়া নামে। প্রশ্ন উঠেছে সেনা ও জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও।
সূত্রের খবর, শিলিগুড়ি সংলগ্ন ব্যাঙডুবির সেনা ছাউনিতে কর্মরত জওয়ান রাজ শেখর র‍্যাফটিং-এর প্রশিক্ষণ নিচ্ছিলেন। আগামী বছরে জাতীয় স্তরে র‍্যাফটিং এর প্রতিযোগিতায় অংশ নিতে ষোল জনের একটি দল তিস্তায় যান। সিকিমের বারদাং থেকে তিস্তা নদীতে র‍্যাফটিং করতে করতে তাঁরা আসছিলেন। সেনার আরেকটি দল তাঁদের ওপর নজর রাখতে পঞ্চান্ন নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিলেন।
সিকিম সীমান্তে তারখোলায় এসে বিপত্তি বাধে। ওখানে একটি ভাঙা অংশে একটি রডে আটকে রাজ শেখর নদীতে পড়ে যান। সেনারা দ্রুত উদ্ধার কাজে নামলেও শেষ রক্ষা হয়নি। নদী থেকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*