রোজদিন ডেস্ক: উত্তর প্রদেশের লখিমপুর খেরি তে নিট পরীক্ষার্থী র আত্মঘাতী হওয়া নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।। রিতিক মিশ্র নামের (২১) এই তরুণ তৃতীয় বার এই পরীক্ষা দেন।।এবার তাঁর পরীক্ষা ভাল হয়। পরিজন রা জানান, তাঁর আশা ছিল এবার মেডিকেলে ভর্তির সুযোগ পাবে। প্রশ্নপত্র ফাঁস হওয়ার র পর রিতিক মনমরা হয়ে পড়ে ও আত্মঘাতী হয় বলে তার পরিবারের বক্তব্য।। তার বাবা জানান, নিট পরীক্ষা বাতিল হওয়ায় অত্যন্ত মানসিক চাপে ভুগছিল সে। শেষে আত্মহত্যা র পথ বেছে নেয়।। বন্ধ ঘরের ভিতর থেকে তার দেহ উদ্ধার হয়। কোন সুইসাড নোট মেলেনি। পুলিশ তদন্ত করছে।

Be the first to comment