প্রতিবেদন: সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়েও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার কথা উল্লেখ করলেও, ঠিক কতজনের নাম যোগ বা বিয়োগ হয়েছে, তার নির্দিষ্ট হিসাব জানাতে পারেনি কমিশন। সোমবার রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল জানান, প্রায় ২৯ লক্ষ ভোটারের নাম ‘ডিসপোজড’ হয়েছে। তবে মঙ্গলবার বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সেই সংখ্যাই প্রায় ৩০ লক্ষ বলে উল্লেখ করেন। এই সংখ্যার অসঙ্গতি নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোন বিধানসভায় কতজন ভোটারের নাম যোগ হয়েছে বা বাদ পড়েছে, সেই তথ্য এখনও প্রকাশ করেনি কমিশন। ফলে সামগ্রিক ভাবে ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে সংশয় তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে প্রশ্ন, যাঁদের নিয়ে নির্বাচন, সেই ভোটারদের তথ্য নিয়েই যদি স্পষ্টতা না থাকে, তবে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে?

Be the first to comment