রোজদিন ডেস্ক :
দেরাদুনের প্রেমনগরে এক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিংসার বলি হলেন বি টেক পড়ুয়া দিব্যাংশু যাত্রানা (২২)।
পুলিশ সুত্রে প্রকাশ, সোমবার রাতে কেহরি গ্রামে প্রতিদ্বন্দ্বী পড়ুয়াদের সংঘর্ষে উত্তর প্রদেশের মুজাফফরনগরের বাসিন্দা তরুণ দিব্যাংশু গুরুতর আহত হন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়।
পুলিশ এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে। দেরাদুনে পড়ুয়াদের আক্রমণ, মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন।
গত বছর ত্রিপুরার তরুণ পড়ুয়া অ্যাঞ্জেল চাকমার মর্মান্তিক মৃত্যু দেশব্যাপী আলোড়ন তুলেছিল। এখনও তার তদন্ত চলছে। ফের পড়ুয়ার মৃত্যু র ঘটনায় বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দিয়েছে।

Be the first to comment