তামিলনাড়ুর পর্যবেক্ষকের দায়িত্ব ফেরালেন সুপ্রতিম সরকার

Spread the love

রোজদিন ডেস্ক : আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ু বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে অবজ়ার্ভার হিসেবে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে দায়িত্ব দেয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, নির্বাচন কমিশন তাঁকে তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের পুলিশ অবজ়ার্ভার হিসেবে নিয়োগ করে। তিরুনেলভেলি, অম্বাসমুদ্রম, পালায়মকোট্টাই, নাঙ্গুনেরি ও রাধাপুরমের দায়িত্বে থাকবেন তিনি। গত ১ এপ্রিল সুপ্রতিম সরকারকে এই নির্দেশের চিঠি পাঠায় কমিশন। সুপ্রতিম সরকার যদিও জানিয়ে দিয়েছেন মেডিক্যাল ইমার্জেন্সির কারণে তিনি তামিলনাড়ু যেতে পারছেন না। প্রসঙ্গত, ৩১ জানুয়ারি কলকাতা পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেও গত ১৬ মার্চ সুপ্রতিম সরকারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। তাঁর বদলে আসেন অজয় কুমার নন্দ। সুপ্রতিম সরকারকে এডিজি (সিআইডি)-র দায়িত্ব দেওয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*