নতুুন এজি হলেন সুরজিৎ নাথ মিত্র

Spread the love

রোজদিন ডেস্ক : আগেই দুজন অ্যাডিশনাল (অতিরিক্ত) অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেছে রাজ্য। এবার হাইকোর্টের প্রবীণ আইনজীবী সুরজিৎ নাথ মিত্রকে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল (এজি) হিসেবে নিযুক্ত করা হল। শুক্রবার তাঁর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে তৃণমূলের হেরে যাওয়ার পর প্রবীণ আইনজীবী কিশোর দত্ত ওই দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এবার সেই শূন্যপদে নিয়োগ হল।

জানা গিয়েছে, ১৯৮৩ সালের মার্চ মাস থেকে আইন পেশায় আছেন সুরজিৎবাবু। তিনি ১৯৭৮ থেকে ১৯৮২ সালের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন এবং দেওয়ানি ও বাণিজ্যিক আইন নিয়ে কাজ করেন। চার দশকেরও বেশি সময় ধরে আইন পেশায় রয়েছেন। ২০২৩ সালে, বিভিন্ন রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়োগকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি মামলায় মিত্র রাজ্যপালের (চ্যান্সেলর) পক্ষে সওয়াল করেন। তিনি বাণিজ্যিক বিরোধে সালিসকারী হিসেবেও কাজ করেছেন। সম্প্রতি, আইনজীবী বিল্বদল ভট্টাচার্য ও রাজদীপ মজুমদারকে হাইকোর্টের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিয়োগ করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*