রোজদিন ডেস্ক :
সুভাষগ্রামে আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষিতা হলেন এক মহিলা। শুক্রবার গভীর রাতে স্বামীর সঙ্গে অন্য এক বাড়িতে ঘুমোতে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, পাঁচ জন
দম্পতির পিছু নেয়। কিছু দূরে তাঁদের পথ আটকে স্বামীকে মারধর করে একটি ঘরে স্ত্রীকে জোর করে নিয়ে যায় দুষ্কৃতিরা। কয়েকজন তাঁর হাত পা চেপে ধরে, একজন তাঁকে ধর্ষণ করে বলে মহিলার অভিযোগ। বিধ্বস্ত অবস্থায় কোন ক্রমে দুষ্কৃতি দের হাত থেকে নিজেকে ছাড়িয়ে অন্য এক বাড়িতে আশ্রয় নেন তাঁরা। গতকাল সকালে সোনারপুর থানায় অভিযোগ করেন। এই ভয়াবহ ঘটনায় এলাকায় উত্তেজনা, চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘ দিন ধরে সুভাষগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় বহু অসামাজিক কার্যকলাপ হয়। বসে মদ,গাঁজার আসর। পুলিশ, স্থানীয় পুর প্রতিনিধি কে জানিয়ে কোন ফল হয়নি।
ধর্ষিতা মহিলার গলায় ছুরি ধরে নিয়ে যাওয়া হয়। মূল অভিযুক্ত সহ বাকিরা পলাতক।
এই ঘটনায় স্থানীয় মানুষ জন শঙ্কিত, বিশেষত মহিলাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। পরিস্থিতি থমথমে।

Be the first to comment