রোজদিন ডেস্ক : এবারের বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে প্রচার শুরু করলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। আজ সকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নামেন তিনি। এখানে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচারে আসা মাত্র গো ব্যাক ধ্বনিতে সরগরম হয়ে ওঠে এলাকা। তাঁর সঙ্গে ছিলেন তাপস রায়, অনুপম ভট্টাচার্য সহ বহু নেতা কর্মী। তাঁদের নিয়ে চক্রবেড়িয়ার এক বাজারে দীর্ঘক্ষণ প্রচার করেন তিনি। এলাকার মানুষ দের কাছে জানতে চান, টিএমসি নেতা কর্মীরা কোনও অত্যাচার করছেন কিনা!! তাঁদের সুবিধা অসুবিধার কথা জানতে চান।
বিরোধী নেতাকে অনেকেই স্বাগত জানান, মালা পরিয়ে বরণ করেন অনেকে।
এলাকায় এক জায়গায় নির্বাচনী কার্যালয়ও করেছেন তিনি। সেখানে দলীয় নেতাদের বিভিন্ন অভিযোগ শুনে ক্ষুব্ধ বিরোধী নেতা ভবানীপুর থানায় গিয়ে নালিশ জানান।
পরে তিনি বলেন, বাধাহীন ভাবে প্রচার, সব জায়গায় গিয়ে প্রচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

Be the first to comment