দফতর বন্টন আজ? দিল্লিতে মুখ্যমন্ত্রী, বৈঠক দলের জাতীয় সভাপতির সঙ্গে! 

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যের নতুন মন্ত্রিসভায় দফতর বন্টন আজ হবে কিনা তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের দিল্লি গেছেন। এখন পাওয়া খবরে প্রকাশ, দিল্লিতে তিনি দলের জাতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। কি নিয়ে বৈঠক তা জানা যায়নি।

সুত্রের খবর, মন্ত্রিসভায় দায়িত্ব বন্টন নিয়ে তাঁদের আলোচনা হতে পারে।

গত ৯ মে রাজ্যে নতুন সরকার গঠনের পর সম্প্রতি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ও গঠিত হয়েছে। তবে প্রথম দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেওয়া পাঁচ মন্ত্রী ছাড়া এখন অবধি অন্য মন্ত্রীদের দফতর বন্টন হয়নি।

কে কোন দফতর পাবেন তা আজ ঘোষণা করার কথা ছিল বলে জানা গেছিল।

মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ায় আজই তা হবে কিনা তা নিয়ে জল্পনা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*