রোজদিন ডেস্ক :
একুশের বিধানসভা নির্বাচনে নিজের পা ভাঙা নিয়ে নন্দীগ্রামের মানুষকে অপমান করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গতকালের পর আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দাবি করেন। আজ তিনি সাংবাদিক দের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সেই মেডিকেল রিপোর্ট ও দেখান। কলকাতার নামী চিকিৎসা প্রতিষ্ঠান বাঙ্গুর ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্স এর সেই রিপোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পা ভেঙেছে বলে কোন কথাই নেই। মুখ্যমন্ত্রী বলেন, উনি নন্দীগ্রামে তাঁর পা ভেঙে দেওয়া হয়েছিল বলে ওখানকার মানুষকে অপমান করেছিলেন, সিআইডি এর তদন্ত করছে। নির্বাচনের আচরণ বিধি উঠে গেলে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি বার্তা দেন।
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামের উপ নির্বাচন। ৯ অক্টোবর ফল ঘোষণা। এর পর তিনি এই নিয়ে ব্যবস্থা নেবেন বলে মুখ্যমন্ত্রী জানান।
বলেন, তিনি ব্যক্তি আক্রমণ করেন না। মুখ্যমন্ত্রী হওয়ার পর এসএসকেএম হাসপাতালে গেছিলেন। তাঁর কাছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পায়ের চোটের রিপোর্ট আছে। সেখানে লেখাই আছে, পা ভাঙেনি।
উল্লেখ্য, একুশের নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী পায়ে ব্যান্ডেজ বেঁধে, হুইল চেয়ারে করে রাজ্যের সর্বত্র নির্বাচনী প্রচার করেছিলেন।

কুণাল ঘোষের তোপ : প্রাক্তন মুখ্যমন্ত্রীর পা ভাঙা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে পালটা আক্রমণ করেছেন মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রী যে রিপোর্টে র কথা বলছেন, তা কতটা ঠিক এই নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
মুখ্যমন্ত্রী আজ আরও বলেন, পুজোর সময় রেশনে ভর্তুকিতে চিনি, ময়দা ইত্যাদি দেওয়া হবে। বাজারের দামের তুলনায় অনেক কম দামে তা মিলবে।

Be the first to comment