রোজদিন ডেস্ক :
ফলতায় ইভিএমে টেপ মেলার অভিযোগ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বিজেপির অভিযোগ, ফলতার বেশ কিছু ইভিএমে টেপ লাগিয়ে রাখা হয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, এই বিষয়ে পর্যবেক্ষকদের রিপোর্ট নিয়ে পুনর্নিবাচন হবে।
ফলতা ছাড়া আর কোনও বুথে ভোট স্বচ্ছ ভাবে না হলে সেখানেও আবার ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সিইও জানান।
বিদায়ী বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ফলতার ১৭০ ও ১৮৯ নম্বর বুথে পুনর্নিবাচনের দাবি করেন।
সিইও আরও বলেন, যে দুষ্কৃতিরা এই ধরনের কাজ করেছে, তাদেরও চিহ্নিত করা হবে।
অবাধ ভোট করাতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে ইভিএমের ওপর কালো বা সাদা টেপ মিলবে, সেখানেই ফের ভোট নেওয়া হবে। এই নিয়ে রিপোর্ট তৈরি হচ্ছে। যে কেন্দ্রে এই ধরনের বুথের সংখ্যা বেশি হবে, প্রয়োজনে সেখানে পুরো কেন্দ্রেই ভোট নেওয়া হবে।।
সিইও জানান, যে ইভিএমে এই টেপ মেলার অভিযোগ উঠেছে, মক পোলের সময় তা ছিল না। ভোট দিতে গিয়ে কেউ এই কাজ করেছে বলে তাঁদের অনুমান। সিসিটিভি দেখে তাঁকে চিহ্নিত করা যাবে। এর পর উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
আজ অনেক জায়গা থেকেই নানা অভিযোগ এসেছে। সব খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
আজ ভবানীপুর কেন্দ্রে র কালিঘাটে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে নিয়ে যে তুমুল বিক্ষোভ হয়, সেই বিষয়ে প্রশ্নে বলেন, ওখানে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ছিল, বহিরাগত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Be the first to comment